একটি সাধারণ এবং অত্যাধুনিক ওপেন-সোর্স Markdown এডিটর যা গতি এবং ব্যবহারযোগ্যতার দিকে গুরুত্ত দেয়।
Linux, macOS এবং Windows-এর জন্য।
Website | বৈশিষ্ট্য | ডাউনলোড | ডেভেলপমেন্ট | অবদান
MarkText একটি ওপেন-সোর্স Markdown এডিটর, যা এর কমিউনিটির সহায়তায় এগিয়ে চলছে। MarkText যদি আপনার কাজের ধারা উন্নত করে থাকে, তাহলে অনুগ্রহ করে প্রজেক্টটিকে স্পনসর করার কথা বিবেচনা করুন। সব স্পনসরকে ধন্যবাদ ❤️
বিশেষ স্পনসর
![]() |
আমাদের দ্রুত, সহজ এবং পূর্ণাঙ্গ API দিয়ে Google ও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ফলাফল সংগ্রহ করুন। |
|---|
- রিয়েলটাইম প্রিভিউ (WYSIWYG) এবং পরিচ্ছন্ন, আধুনিক ইন্টারফেস আপনাকে গভীর মনোযোগের সাথে লেখার অভিজ্ঞতা দেয়।
- CommonMark Spec, GitHub Flavored Markdown Spec এবং আংশিকভাবে Pandoc markdown সমর্থন করে।
- Markdown এক্সটেনশন যেমন গণিতের অভিব্যক্তি (KaTeX), front matter এবং emoji সমর্থন করে।
- দ্রুত লেখার জন্য paragraph ও inline style shortcut সমর্থন করে।
- HTML এবং PDF ফাইলে এক্সপোর্ট করা যায়।
- বিভিন্ন theme: Cadmium Light, Material Dark ইত্যাদি।
- বিভিন্ন এডিটিং মোড: Source Code mode, Typewriter mode, Focus mode।
- ক্লিপবোর্ড থেকে সরাসরি ছবি পেস্ট করা যায়।
![]() |
![]() |
![]() |
|---|---|---|
সর্বশেষ সংস্করণের নতুন ফিচারগুলো দেখতে CHANGELOG দেখুন।
macOS 11 (Big Sur) বা পরবর্তী সংস্করণ প্রয়োজন। Universal build প্রকাশ করা হয় না, তাই আপনার মেশিনের সঙ্গে মিল থাকা arm64 বা x64 installer বেছে নিন।
আপনি release page থেকে সর্বশেষ marktext-mac-(arm64|x64)-%version%.dmg ডাউনলোড করতে পারেন, অথবা homebrew cask ব্যবহার করে MarkText ইনস্টল করতে পারেন। Homebrew-Cask ব্যবহার করতে হলে আগে Homebrew ইনস্টল করা থাকতে হবে।
brew install --cask mark-textWindows 10 অথবা 11 প্রয়োজন। x64 এবং arm64 - উভয় installer প্রকাশ করা হয়, তাই আপনার মেশিনের architecture অনুযায়ীটি বেছে নিন।
শুধু setup wizard (marktext-win-(x64|arm64)-%version%-setup.exe) ডাউনলোড করে ইনস্টল করুন এবং user-only নাকি machine-wide ইনস্টল করবেন তা বেছে নিন। বিকল্পভাবে, Chocolatey বা Winget এর মতো package manager ব্যবহার করেও MarkText ইনস্টল করতে পারেন।
Chocolatey ব্যবহার করতে চাইলে আগে Chocolatey ইনস্টল করা থাকতে হবে:
choco install marktextWinget ব্যবহার করতে চাইলে আগে Winget ইনস্টল করা থাকতে হবে:
winget install marktextঅনুগ্রহ করে Linux installation instructions অনুসরণ করুন।
Linux, macOS এবং Windows-এর সব binary release page থেকে ডাউনলোড করা যাবে। আপনার সিস্টেমের জন্য কোনো সংস্করণ না থাকলে একটি issue খুলুন।
আপনি যদি নিজে MarkText build করতে চান, তাহলে আমাদের build instructions দেখুন।
MarkText সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে issue খুলতে পারেন। Issue খোলার সময় অনুগ্রহ করে ডিফল্ট ফরম্যাটটি ব্যবহার করুন। অবশ্যই, সরাসরি PR পাঠালে সেটিও অত্যন্ত প্রশংসিত হবে।
MarkText এখনো উন্নয়নাধীন, তাই pull request করার আগে Contributing Guide পড়ে নিন। MarkText-এ নতুন ফিচার যোগ করতে চান? আমাদের roadmap এবং open issue দেখুন।
যারা ইতিমধ্যেই MarkText-এ অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ [contributors]।
MIT।





